বেসিক ব্যাংকের নতুন এমডি মোঃ নূরুল হুদা’র যোগদান
শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. নূরুল হুদা যোগদান করেছেন। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ০৩ (তিন) বছরের জন্য সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
