ইরানের অর্থনৈতিক অবকাঠামোয় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানের জ্বালানি অবকাঠামোসহ দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নতুন করে হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থা এবং স্থায়ী সমঝোতায় অগ্রগতি না হওয়ায় এ পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।


