তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা
মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট ওই অঞ্চলে পৌঁছেছে। এর মধ্যেই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র আগে হামলা চালাবে—এমন অপেক্ষায় থাকবে না তেহরান।



