শরীয়তপুরে ভূমি কর্মকর্তার অফিসে দুদকের অভিযান
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ শরীয়তউল্লাহর বিরুদ্ধে নামজারির ফাইল আটকে ১০ হাজার টাকা ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়।



