ইতালিকে উড়িয়ে শেষ আটে বেলজিয়াম
শুরুতে পিছিয়ে পড়ার পর ১১ মিনিটের মধ্যে তিন গোল দিল বেলজিয়াম। পরে আরও এক গোল দিয়ে ইতালিকে উড়িয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। ঘরের মাঠে রোববার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ৪-১ গোলে জিতেছে বেলজিয়াম।



