দুই মাস পর যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ৬ ডলারের নিচে
দুই মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা দাম গ্যালনপ্রতি ৬ ডলারের নিচে নেমেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া, ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়া এবং মৌসুমি চাহিদা হ্রাসের কারণে জ্বালানিটির দাম কমেছে।


