রাসপূর্ণিমায় দুবলারচরে যেতে মানতে হবে ১৫ নির্দেশনা
সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।



