ছুটির পর আজ বসছে সংসদের অধিবেশন
সাপ্তাহিক ছুটির পর আজ রোববার (১৫ নভেম্বর) আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বাজারের অনিয়ম ও ভূমিসেবা সহজীকরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে।



