ট্রাম্পের গলফ কোর্স সংস্কারের পরিকল্পনা স্থগিত করল আদালত
ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক ইস্ট পোটোম্যাক গলফ কোর্স বন্ধ করে সংস্কারের উদ্যোগে বাধা দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী রোববার (১৫ নভেম্বর) থেকে কোর্সটি বন্ধ হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে আপাতত সেটি খোলা রাখতে হবে।


