আগাম আলু চাষে ব্যস্ত নবাবগঞ্জের কৃষক, লাভের আশায় বাড়ছে উৎপাদন খরচ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বাজারে ভালো দাম পাওয়ার আশায় মৌসুমের শুরুতেই জমি প্রস্তুত করে আলু রোপণে নেমেছেন তাঁরা। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ১৭০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ সম্পন্ন হয়েছে।


