বগুড়ায় লেখক চক্রের কবি সম্মেলন ও পুরস্কার ঘোষণা
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন ও ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’ এর তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।



