শ্রমিক পক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো বাস্তবায়ন ও রেশনিং চালুর দাবি
পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে শ্রমিক পক্ষের প্রস্তাবিত চার গ্রেডের মজুরি কাঠামো বাস্তবায়ন এবং অবিলম্বে শিল্পাঞ্চলভিত্তিক পরিবারকেন্দ্রিক রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী উন্নয়ন ফেডারেশন।



