সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দেশের চিকিৎসকরা উন্নত সেবা দিতে সক্ষম: মির্জা আব্বাস
দেশের চিকিৎসকরা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের চেয়ে কোনো অংশে কম নন। প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে তারাই উন্নত চিকিৎসাসেবা দিতে সক্ষম, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

