ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য ফাইনালে ভারতের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার বিজয়ী দল।


