ইয়েমেনের সউদী সেনা অবস্থানে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলা, হতাহতের দাবি
ইয়েমেনের লাহিজ গভর্নরেটের খারাজ এলাকায় সউদী সেনাদলের বিভিন্ন ইউনিট লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি আন্দোলন। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

