জাপানের সামনে তারুণ্যের ব্রাজিল
বিশ্বকাপের স্মৃতি এখনো টাটকা। পাঁচ মাস আগে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। এবার সেই ম্যাচের পুনরাবৃত্তি হচ্ছে সিঙ্গাপুরে। বাংলাদেশ সময় আজ বিকেল সোয়া চারটায় ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
