টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক বৈভব
বয়স মাত্র ১৫ বছর ২৩২ দিন। এই বয়সেই পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব করে বিশ্বরেকর্ড গড়েছে ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে সে।



