পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন শেখ হাসিনা। আজ শনিবার বেলা সাড়ে ১২টাযর দিকে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন।

