১৭ বছরের অটোপাস সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: এমপি সরোয়ার আলমগীর
স্কুলের ভবন হবে, অবকাঠামোগত উন্নয়ন হবে; কিন্তু শিক্ষার মান যেন বিগত ১৭ বছরের মতো না হয়। অটোপাসের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে পাস করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।



