কালিয়াকৈরে রাতের আঁধারে কবর খুঁড়ে ৬টি কঙ্কাল চুরি
মৃত্যুর পর প্রিয়জনের শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির ঘর। কিন্তু সেই চিরনিদ্রার জায়গাটুকুও আজ আর নিরাপদ নয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর বেনুপুর কবরস্থান থেকে আবারও রাতের আঁধারে কবর খুঁড়ে ৬টি কঙ্কাল চুরির লোমহর্ষক ঘটনা ঘটেছে।


