আ.লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল: ড. তিতুমীর
আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪-১৫ অর্থবছর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত প্রবৃদ্ধির তুলনায় তা ১ দশমিক ৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানোর প্রমাণ পেয়েছে সরকারের উদ্যোগে পরিচালিত ফরেনসিক নিরীক্ষা।



