গাজীপুরে শ্রমিকদের সাথে মিশে নাশকতার অভিযোগঃ ছাত্রলীগের ২০ নেতা কর্মী গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের সাথে মিশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


