প্রস্তুত মঞ্চ, রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না আমির হামজার মাহফিলে
ঝিনাইদহের কালীগঞ্জে একই দিন, একই সময়ে এবং একই স্থানে দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনার অবসান হয়েছে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য , উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক ব্যক্তিবর্গের জরুরি হস্তক্ষেপ ও সমঝোতা হয়।


