বরখাস্ত ক্যারিক, ইউনাইটেডের নতুন কোচ পচেত্তিনো!
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হলেন মাইকেল ক্যারিক। দলের টানা ব্যর্থতায় বেশ কিছুদিন ধরেই চাপের মুখে ছিলেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার। শেষ পর্যন্ত তার ওপর আস্থা হারিয়ে চুক্তির ইতি টানল ক্লাব কর্তৃপক্ষ।


