বগুড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকের
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (৩৯) নামের এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।


