আলীকদমে চলছে লাইসেন্স ছাড়াই তিন ইটভাটা
বান্দরবানের আলীকদম উপজেলায় বৈধ লাইসেন্স ছাড়াই তিনটি ইটভাটায় ইট উৎপাদনের ব্যাপক প্রস্তুতি চলছে। আসন্ন মৌসুমে এসব ভাটায় প্রায় দুই কোটি ইট তৈরির পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় ২০ লাখ ঘনফুট মাটি ও ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভাটার ব্যবস্থাপকেরা।

