খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতার ভাই নিহত
খুলনার রূপসা উপজেলায় হেলমেট পরিহিত দুর্বৃত্তদের গুলিতে মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।


