ইনানীতে গ্যাসের আগুন নেভাতে বাপেক্সের কার্যক্রম শুরু, পৌঁছেছে অত্যাধুনিক যন্ত্রপাতি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে অবশেষে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।



