নওগাঁয় ক্লিনিক থেকে নিখোঁজ নবজাতক বগুড়ায় উদ্ধার, দম্পতি আটক
নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ সন্তানের একটি নবজাতক উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনার আট দিন পর বগুড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


