গাজাবাসীর শীতের আশ্রয়ে ৫০ হাজার ডলার অনুদান দিলেন আমেরিকান মডেল বেলা হাদিদ
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর সহায়তায় ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বিশ্বখ্যাত আমেরিকান মডেল বেলা হাদিদ। এই অর্থ দিয়ে অস্থায়ী তাঁবুতে বসবাসরত ১০০টি পরিবারের জন্য জরুরি শীতকালীন আশ্রয়সামগ্রী সরবরাহ করা হবে।

