পুলিশের ভূমিকায় প্রশ্ন : ফটিকছড়িতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা
চট্টগ্রামের ফটিকছড়িতে জনসমাগমপূর্ণ বিবিরহাট বাজারে প্রকাশ্য দিবালোকে বেলাল উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে।



