রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজার ২৭৪ যাত্রী
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে সাউদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

