আবুধাবিতে মেরাবের ওপর হামলা উসমান নুরমাগোমেদভের
আবুধাবিতে রেসলিং ইভেন্টের আগে রক্তাক্ত হওয়ার অভিযোগ তুলেছেন সাবেক ইউএফসি বেনটামওয়েট চ্যাম্পিয়ন মেরাব দভালিশভিলি। তাঁর দাবি, হোটেলের লবিতে সাক্ষাৎকার দেওয়ার সময় সাবেক পিএফএল চ্যাম্পিয়ন উসমান নুরমাগোমেদভ ও তাঁর সঙ্গীরা পেছন থেকে অতর্কিত হামলা চালিয়েছেন।


