শাহরাস্তিতে চিংড়িতে জেলি পুশ, দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ করে ওজন বাড়িয়ে বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার কালীবাড়ি বাজারে অভিযান চালিয়ে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে এ জরিমানা করা হয়।


