আবারও পোশাক শ্রমিকদের অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে চলা এ অবরোধে সফিপুর থেকে মহাসড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

