বরগুনায় মশার প্রজননস্থল ধ্বংসে ব্যতিক্রমী উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা কিংবা ওষুধের ওপর নির্ভর না করে মশার বংশবিস্তার বন্ধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বরগুনায়। এ লক্ষ্যে শহরের সড়কে সাইকেল র্যালি এবং জলাশয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।



