সাভার মডেল থানার কাছে স্কুলগেটের সামনে ব্যাগভর্তি ককটেল উদ্ধার
সাভার মডেল থানার কাছেই অবস্থিত সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের পাশে ব্যাগভর্তি তাজা ককটেল দেখতে পেয়ে স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। থানা এলাকার এত কাছাকাছি তাজা ককটেল উদ্ধারের ঘটনায় পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


