তারগাছে ভ্যানচালকের টাকা ছিনতাই, ড্যাশক্যাম ভিডিওতে ধরা পড়ল পুরো ঘটনা
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় জনসমাগমের মধ্যেই এক বেকারির ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনিয়ে নিয়েছে তিন দুর্বৃত্ত। ব্যস্ত মহাসড়কে প্রকাশ্যে এ ছিনতাইয়ের সময় আশপাশে অসংখ্য পথচারী ও নিরাপত্তারক্ষী উপস্থিত থাকলেও কেউ ভুক্তভোগীর সহায়তায় এগিয়ে আসেননি।



