উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও এডিনবরার ডাচেস সোফি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি কুতুপালংয়ের ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন আশ্রয়শিবিরে আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচালিত মানবিক কার্যক্রম ঘুরে দেখেন।


