আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস
স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের ইতিহাসে স্মরণীয় ১০ নভেম্বর আজ মঙ্গলবার। শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন।


