বাংলাদেশি ৩৫ সরকারি কর্মকর্তার জন্য পাকিস্তানের প্রশিক্ষণ কর্মসূচি শুরু
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবংপ্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে \'পাকিস্তান -বাংলাদেশ নলেজ করিডোর\'-এর অধীনে ৩৫ জন জ্যেষ্ঠ বাংলাদেশি সরকারি কর্মকর্তার জন্য দুই সপ্তাহব্যাপী এক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করেছে পাকিস্তান।



