দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তিতুমীর কলেজ শিবিরের বিক্ষোভ মিছিল
সরকারি তিতুমীর কলেজে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির সরকারি তিতুমীর কলেজ শাখা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় কলেজ ক্যাম্পাসের মূল ফটক থেকে মিছিল শুরু হয়ে আইসিডিডিআরবি (কলেরা হাসপাতাল) পর্যন্ত গিয়ে শেষ হয়।

