ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে কমলো তেলের দাম
ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে ইরানে আর হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন তিনি।


