ডেঙ্গু চিকিৎসার জন্য বীমা থেকে পাওয়া গেলো আড়াই কোটি টাকার বেশি
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বীমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।

