আইসিসির মাস সেরার লড়াইয়ে সোবহানা
অক্টোবর মাসের আইসিসির সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নারী দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ সফরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন পেয়েছেন তিনি।


