টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়েছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থী। এ ঘটনার পর ঝুঁকিপূর্ণ সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন মাদরাসার শিক্ষার্থীরা।




