স্ট্রোকের লক্ষণ চিনে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান এভারকেয়ারের
স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করে রোগীকে হাসপাতালে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক সেশনে চিকিৎসকরা বলেছেন, স্ট্রোকের চিকিৎসায় সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

