২২ দিনের অপেক্ষার অবসান, ইলিশের আশায় উত্তাল সাগরে বরগুনার জেলেরা
দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরতে সাগরে নামছেন বরগুনার জেলেরা। এ উপলক্ষে পাথরঘাটা, তালতলী, আমতলী ও বরগুনা সদরের বিভিন্ন মৎস্যঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।




