ধামরাইয়ে নারীর ভাসমান লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী (৪৭) নামের দুই সন্তানের জননীর পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার সূয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



