মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আধা ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়লেও প্রায় আধা ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



